চীনের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ২৩:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২৩:৩৯

হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। গত সপ্তাহে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে দেশটি পরমাণু বোমা বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া  যায়নি।

এর আগে সম্প্রতি রাশিয়া শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্রকে গ্লাইডার বলা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটাকে ছুঁড়ে দেয়া হয় ঊর্ধ্বমণ্ডলে। তারপর শব্দের চেয়ে দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। আর এ কারণে এটাকে গ্লাইডারও বলা হয়।

চীনের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

গত শুক্রবার ডিএফ-জেডএফ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে চীন। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত উজুই কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্রবিরতি উপেক্ষা করে হাসপাতালে হামলা, নিহত ২০

মার্কিন উপগ্রহ থেকে ডিএফ-জেডএফ’র ওপর নজর রাখা হয়েছে। আবহমণ্ডলের প্রান্তসীমা দিয়ে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে এটি ছুটে যেতে পারে।

আরও পড়ুন: ভাঙছে জাতীয়তার গণ্ডি, মানুষের দৃষ্টি এখন বিশ্বনাগরিকতায়

ঘণ্টায় ১১ হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ফলে অত্যাধুনিক এবং জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে এটি।

আরও পড়ুন: ওবামার পররাষ্ট্রনীতিকে ‘পুরোপুরি বিপর্যয়’ বললেন ট্রাম্প

২০১৪ থেকে ২০১৫ সালে এ ক্ষেপণাস্ত্রের ছয় দফা সফল পরীক্ষা করেছে চীন। এ নিয়ে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সপ্তম পরীক্ষা চালানো হলো। সূত্র: আরটি।

/এমপি/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি