মে দিবসে বৃষ্টি ঠেকাতে মিলিয়ন ডলার খরচ করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৬, ১৮:০৬আপডেট : ০২ মে ২০১৬, ১৮:০৬

মে দিবসে বৃষ্টি ঠেকাতে মিলিয়ন ডলার খরচ করলো রাশিয়া মে দিবস পালনের সময় যাতে বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য রাশিয়া মিলিয়ন ডলার ব্যয় করেছে। ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে মে দিবসকে রাশিয়ায় বৃষ্টিমুক্ত রাখা হয়েছে।

রাশিয়ার একটি বার্তা সংস্থা জানায়, ক্লাউড সিডিং প্রযুক্তিতে প্রাকৃতিকভাবে যে সময় বৃষ্টি হওয়ার কথা, তার আগেই বৃষ্টি ঝরিয়ে দেওয়া হয়। এমনকি এই পদ্ধতিতে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানকার বদলে অন্যত্র বৃষ্টি নামানো সম্ভব। ফলে নির্দিষ্ট সময়ে উৎসব নির্দিষ্ট স্থানে বৃষ্টি হওয়াকে আটকানো যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

বার্তা সংস্থাটি আরও জানায়, এ বছর মে দিবসের আগের দিন শনিবার এই পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি ঝরানো হয়েছে। এতে রাশিয়া সরকারের ব্যয় হয়েছে ৮৬ মিলিয়ন রুবল বা ১ দশমিক ৩ মিলিয়ন ডলার।

ক্লাউড সিডিং বা জোরপূর্বক অসময়ে বৃষ্টি ঝরানোর জন্য ব্যবহার করা হয় কিছু রাসায়নিক পদার্থ। এভাবে বৃষ্টিমুক্ত দিন নিশ্চিত করা রাশিয়ার জন্য অবশ্য প্রথমবার নয়। গত বছরও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপন করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রৌদ্রোজ্জ্বল দিন নিশ্চিত করা হয়। এ ছাড়া চীন বেইজিং-এ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আবহাওয়া সুন্দর রাখতে ব্যবহার করেছিল এই প্রযুক্তি। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়তে পারেন: ১৬ বছর পর মিললো দুই মার্কিন পর্বতারোহীর মরদেহের খোঁজ

/ইউআর/এএ/     

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি