বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ও সুইফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মঙ্গলবার

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ১৩:৫২আপডেট : ০৬ মে ২০১৬, ১৫:১৩

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলার রিজার্ভের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং সুইফট কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।  বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। যদিও রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে। তবে বৈঠকের ব্যাপারে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক এবং সুইফট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ও সুইফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, গভর্নর ফজলে কবির যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের প্রধান উইলিয়াম ড্যুডলেসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সংগঠন ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের বাসেলে। আগামী মঙ্গলবার বাসেলেই হবে দুই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের টাকা উদ্ধারে সুইজারল্যান্ডে বৈঠক

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি যায়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার গ্রাহকের নাম ভুল করায় শ্রীলংকায় আটকে যায়, পরে তা ফেরত আনা হয়। বাকি ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের একটি বেসরকারি ব্যাংকে। সেখান থেকে ক্যাসিনো হয়ে হংকংয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় ওই অর্থ। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

/ইউআর/বিএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ