তাজিকিস্তানে নিষিদ্ধ ইসলামি সংগঠনের সদস্যদের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১৫:৫০ আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:৫৪

তাজিকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি দলের ১৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দলের প্রধান জানিয়েছেন, এদের মধ্যে ৫ জনকে যাবজ্জীবন এবং বাকীদের ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

নিষিদ্ধ ওই সংগঠনের নাম ইসলামিক রেনেসা পার্টি। এর প্রধান মুহিদ্দিন তিলয়েভিচ কাবিরি। স্বেচ্ছা নির্বাসনে থাকা কাবিরি আল জাজিরাকে বলেন, ‘তাজিকিস্তানের পরিস্থিতি ভয়াবহ। সরকার পক্ষের আইনজীবীরা আদালতের কাছে এই শাস্তির আবেদন করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, এদেশের আদালত স্বাধীন নয়, রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ই দেওয়া হয়ে থাকে আদালতে।’ 

তাজিকিস্তানে নিষিদ্ধ ইসলামি সংগঠনের সদস্যদের যাবজ্জীবন কারাদণ্ড

গত জানুয়ারি মাসে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রাহমন এক ভাষণে অভিযোগ করেন, বিরোধী দল সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছে। প্রেসিডেন্ট রাহমন তার বক্তৃতায় বলেন, ‘গত সেপ্টেম্বরে সরকার পতনের জোর চেষ্টা চালানো হয়। আর এই পুরো ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছে ইসলামিক রেনেসা পার্টি।’

আরও পড়ুন: মিসরে ৭১ বিক্ষোভকারীকে দুই বছর করে কারাদণ্ড

প্রসঙ্গত, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগেই ইসলামিক রেনেসা পার্টির নেতাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

আগামী ২০২০ পর্যন্ত ক্ষমতায় থাকার কথা প্রেসিডেন্ট রাহমনের। তিনি ১৯৯২ সালে ক্ষমতায় আসেন ও বর্তমানে তার চতুর্থ শাসনকাল চলছে। সংবিধানের সাম্প্রতিক এক সংশোধনী পর পর দুইবার ক্ষমতায় যাওয়াকে বৈধতা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন