বিশ্ব মানবিক সম্মেলন শুরু

জলবায়ুর প্রভাব মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১৩:৩৪ আপডেট : ২৩ মে ২০১৬, ১৩:৪১
image

জলবায়ুর প্রভাব মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ তুরস্কের ইস্তাম্বুলে সোমবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত প্রথম মানবিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ১৫৩ টি দেশের ২৩ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিয়ে অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. হাবিব মিল্লাত। তিনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বন্যা, বাস্তুচ্যুতি এবং তার সঙ্গে সম্পর্কিত যেসব সমস্যা মোকাবেলা করে, সম্মেলনে সেসব তুলে ধরবেন তিনি। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং সমঅধিকার নিশ্চিত করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাও তুলে ধরা হবে।
জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়েই বিশ্ব সবচেয়ে বড় ধরণের মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। আর তা কাটিয়ে উঠতে একটি উপায় খুঁজে বের করার জন্য এই বৈঠক আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
তবে এই সম্মেলন থেকে কতটা ফল পাওয়া যাবে এনিয়ে সন্দেহও রয়েছে। কারণ জি সেভেন দেশগুলোর মধ্যে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল ছাড়া আর কোন শীর্ষনেতা এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।
দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতি অনাস্থা জানিয়ে এরই মধ্যে সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে দাতব্য সংস্থা মেডসঁ সঁ ফ্রতিয়ে। সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট, বিবিসি বাংলা
/বিএ/

সম্পর্কিত
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা
সর্বশেষ খবর
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’