১৪০০ কিলোমিটার রাস্তায় যুক্ত হচ্ছে ভারত-থাইল্যান্ড-মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ১১:৩০আপডেট : ২৪ মে ২০১৬, ১১:৩৪
image

ভারত-থাইল্যান্ড-মিয়ানমার ভারত, থাইল্যান্ড এবং মিয়ানমারের মধ্যে সংযোগকারী ১৪শ’ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে স্থলপথে যুক্ত হবে ভারত।
এ সংযোগ সড়কের ফলে তিন দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়বে বলে মনে করেন থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভগবৎ সিং।
সত্তর বছরেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মিয়ানমারে নির্মিত ৭৩টি সেতু ভারতের অর্থায়নে সংস্কার করা হচ্ছে। ভগবৎ সিং ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, ‘যানবাহনের নিরাপদে মহাসড়ক অতিক্রমের জন্য সেতুগুলো সংস্কার করা হচ্ছে। ১৮ মাসের মধ্যে সেতুগুলো সংস্কারের কাজ শেষ হবে। তারপর তিন দেশের মধ্যে সড়ক পথে যান চলাচল শুরু হবে।’
তাছাড়া, এ মহাসড়কের মাধ্যমে ভারত দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত হবে। ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ওই অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষাও রয়েছে ভারতের।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মহাসড়কটি ভারতের পূর্বাঞ্চলের মোরেহ শহর থেকে শুরু হয়ে মিয়ানমারের তামু শহর ধরে যাবে থাইল্যান্ডের তাক শহর পর্যন্ত।
সূত্র: পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন: 

কেনিয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, নিহত ৩

তুরস্ক, কাতার, সৌদি আরব বোমা হামলায় জড়িত: সিরিয়ার দাবি

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম