কিম উনের খালা নিউ ইয়র্কে লন্ড্রি চালান

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:৫৭
image

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের খালা নিউ ইয়র্কে ড্রাই-ক্লিনিং লন্ড্রি পরিচালনা করেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই কথা জানা যায়। প্রতিবেদনটিতে কিম জং-উন সম্পর্কেও কথা বলেন তার খালা কো ইয়ং-সুক।

কিম জং-উন

১৯৯৮ সালে কো ইয়ং-সুক উত্তর কোরিয়া থেকে পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে আসেন। নিউ ইয়র্কে তিনি তার স্বামী রি গ্যাং এবং তিন সন্তানের সঙ্গে বসবাস করছেন। তিনি কিম জং-উনের মা কো ইয়ং-হুই-এর বোন।

কো ইয়ং-সুক কেন সপরিবারে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। হঠাৎ করেই সুইজারল্যান্ডে মার্কিন দূতাবাসে আশ্রয় চায় পরিবারটি। বেশ কয়েকমাস জেরার পর তাদের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। এরপর কো ইয়ং-সুক নিউ ইয়র্কে ড্রাই-ক্লিনিং লন্ড্রির ব্যবসা শুরু করেন।  

শৈশবে কিম জং-উন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই দম্পতিকে সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল কিম জং-উনসহ সেখানে শিক্ষারত কয়েকজনের দেখাশোনার জন্য। কিম সম্পর্কে কো ইয়ং-সুক বলেন, ‘কিম তেমন কোনও সমস্যা তৈরি করতো না, তবে তার সহ্যশক্তি কম এবং অল্পতেই রাগান্বিত হয়ে যেত।’
তিনি আরও বলেন, ‘সে (কিম) বাস্কেটবল খেলত এবং বাস্কেটবল কোলে নিয়ে ঘুমাত। কিম এবং আমার সন্তানরা জন্মের পর থেকেই একসাথে খেলত। আমি তাদের সঙ্গে কিমেরও ডায়পার পরিবর্তন করেছি।’ কো ইয়ং-সুক বলেন, ‘যখন তার (কিম) মা খেলাধূলা রেখে পড়তে বলতেন, তখন সে মুখে কিছু না বলে অনশনের মতো ভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ করতো।’
কো ইয়ং-সুক জানান, ১৯৮৪ সালে জন্মগ্রহণ করা কিম জং-উন আট বছর বয়সে ১৯৯২ সাল থেকেই জানতেন, তিনি উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হতে যাচ্ছেন। সুইজারল্যান্ডে কিমের জন্য জেনারেলের পোশাক পাঠানো হয় বলে জানান কো ইয়ং-সুক।
সূত্র: এএফপি, টাইম অব ইন্ডিয়া।
আরও পড়ুন:

আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 

এগিয়ে আসছে আইএস, পালানোর রাস্তা খুঁজছেন লক্ষাধিক সিরীয়

১৫০ বিজ্ঞানীর দাবি প্রত্যাখ্যান, অলিম্পিক ব্রাজিলেই

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম