ফালুজা পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৬, ০৯:১৪আপডেট : ২৯ মে ২০১৬, ১০:৪০
image

ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা শহর পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফালুজার নিকটবর্তী কারমা শহরটি এখন ইরাকি বাহিনীর দখলে।

ফালুজা পুনরুদ্ধারে ইরাকি বাহিনী

কারমা শহরে অবস্থান করা বিবিসি-র প্রতিনিধি জিম মুইর জানিয়েছেন, ইরাকি বাহিনী ফালুজা দখলে বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে। উত্তর ফালুজায় আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন। এর বিপরীতে দক্ষিণ ফালুজায় হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে ইরাকি বাহিনী। কারমা শহরটি এখন সম্পূর্ণভাবে ইরাকি বাহিনীর দখলে রয়েছে বলে জিম মুইর জানিয়েছেন।

ওয়াশিংটন জানিয়েছে, ফালুজার আইএস কমান্ডার মাহের আল-বিলাওয়িসহ বেশ কয়েকজন আইএস সদস্য মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত হওয়ার পরই ইরাকি বাহিনী ফালুজা দখলে অভিযান শুরু করেছে।

ফালুজা পুনরুদ্ধারে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে শিয়া মিলিশিয়া এবং বিভিন্ন গোষ্ঠীগত সশস্ত্র বাহিনী। ফালুজার অভ্যন্তরে ভয়াবহ সংঘর্ষ চলছে বলা জানা গেছে।  

সোমবার (২৩ মে) থেকে বাগদাদের ৪০ মাইল দূরবর্তী ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা পুনরুদ্ধারে ইরাকের সেনাবাহিনী অগ্রসর হয়। সেদিনই ইরাকি সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ফালুজার অধিবাসীদের শহর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে। আর যারা শহর ছাড়তে পারবেন না, তাদের বাড়ির ওপর সাদা পতাকা লাগিয়ে রাখার আহ্বান জানানো হয়ে। পাশাপাশি, ইরাকের বিমানবাহিনী ফালুজায় বিমান থেকে লিফলেটও বিতরণ করে। তাতে শহরের বাসিন্দাদের সেনাবাহিনীর তৈরি করা ‘নিরাপদ গলি’ দিয়ে শহরের বাইরে চলে আসার আহ্বান জানানো হয়।

তবে মঙ্গলবার ইরাকের একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আহমেদ আল-দুলাইমি জানান, ‘আইএস যোদ্ধাদের একটি দলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ফালুজা শহরের কোনও বাসিন্দা যদি ঘর ছেড়ে কোথাও চলে যান কিংবা সাদা পতাকা উত্তোলন করেন তবে তাদের হত্যা করা হবে।’ পাশাপাশি ধারণা করা হচ্ছে, তারা ফালুজার নিরীহ অধিবাসীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে।

এর আগে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ হাজার পরিবার শহরটিতে আটকে রয়েছে। তারা ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া, বিভিন্ন গোষ্ঠীগত সশস্ত্র বাহিনী এবং আইএস-এর মধ্যে ক্রসফায়ারে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

কিম উনের খালা নিউ ইয়র্কে লন্ড্রি চালান

আপাতত উমর-অনির্বাণদের সাজা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 

এগিয়ে আসছে আইএস, পালানোর রাস্তা খুঁজছেন লক্ষাধিক সিরীয়

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান