আফগান পুলিশদের হত্যা করতে ‘মধুর ফাঁদ’ পাতে তালেবানরা

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৬, ২০:৩৪আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:৪০

যৌনদাস হিসেবে কিশোর বয়সী ছেলেদের ব্যবহার করে থাকে তালেবানরা। শুধু তাই নয়, আফগান পুলিশদের হত্যা করার জন্যও ফাঁদ হিসেবে এই ছেলেদের ব্যবহার করা হয়ে থাকে বলে জানা গিয়েছে।

বাচা বাজি নামের এক প্রাচীন সমকামী খেলার ঘুটি হিসেবে ব্যবহৃত হয় এই সব কিশোর।  পুলিশকে আকৃষ্ট করতে এই খেলাটিকেই জন্য ব্যবহার করছে তালিবানরা।

আফগান পুলিশদের হত্যা করতে ‘মধুর ফাঁদ’ পাতে তালেবানরা

উরুজগান প্রদেশের পুলিশ প্রধান গুলাম শেখ রোহ লিওয়ানি বলেন, ‘তারা সুন্দর সুন্দর কিশোরবয়সী ছেলেদের পুলিশ চেকপোস্টে পাঠায়। সেই ছেলেরা পুলিশদের ওপর মাদক প্রয়োগ করে এমনকি হত্যা পর্যন্ত করে থাকে।’

তিনি আরও বলেন, ‘আফগান পুলিশের সবচেয়ে বড় দুর্বলতাটি ধরতে পেরেছে তালিবানরা, আর তা হচ্ছে বাচা বাজি।আত্মঘাতী বোমা হামলা করতার চেয়ে বাচা বাজির ফাঁদ পেতে উদ্দেশ্য হাসিল করা অনেক সহজ।’

আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে কড়াকড়ি

মূলত পুলিশের ছাউনি ও চেকপোস্টে ঢোকার জন্যই ব্যবহার করা হয় এই সব কিশোরকে। তারা প্রাথমিকভাবে পুলিশ কর্মকর্তাদের যৌনসঙ্গী হিসেবে থাকলেও পরে তালেবানদের পক্ষ হয়ে ধংসাত্মক কর্মকাণ্ড চালায়। সুযোগ বুঝে তালেবানদের ছাউনিতে ঢুকতে দেওয়া থেকে শুরু করে পুলিশ সদস্যদের হত্যা করা পর্যন্ত নানা সহিংস কাজে পারদর্শী করে গড়ে তোলা হয় এই কিশোরদের।

প্রসঙ্গত, সমকামিতা ইসলামে নিষিদ্ধ বলে ইসলামিক স্টেটসহ অনেক মুসলিমই সমকামিতাকে ঘৃণা করে থাকে। এমনকি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামল ছিল, সে সময় আফগানিস্তানে বাচা বাজি নামের খেলাটি নিষিদ্ধ করে তালেবানরাই। কিন্তু পুলিশ বাহিনীকে পরাস্ত করতে তারা নিজেরাই একে ব্যবহার করছে মধুর ফাঁদ হিসেবে।

সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী