ব্রেক্সিট প্রশ্নে ভেটো দিতে পারে স্কটল্যান্ড

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৬, ০৯:২৮ আপডেট : ২৭ জুন ২০১৬, ১৩:৩১
image

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে ভেটো দিতে পারে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন জানিয়েছেন স্কটিশ পার্লামেন্টে বিল উত্থাপন করে ভেটো দেওয়া হতে পারে।

সাক্ষাৎকারে নিকোলা স্টারজিওন

বৃহস্পতিবারের (২৩ জুন) গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় ব্রিটেনের জনগণ। ব্রেক্সিটের পক্ষে ৫২ শতাংশ ভোট এবং এর বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে। তবে স্কটল্যান্ডে ভোটের ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে ‘রিমেইন’ পক্ষে ৬২ শতাংশ এবং ‘লিভ’ পক্ষে ৩৮ শতাংশ ভোট পড়ে।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) নেতা স্টারজিওন জানিয়েছেন, তিনি অবশ্যই স্কটিশ এমপিদের ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নিতে বলবেন। স্কটল্যান্ডের পার্লামেন্টে ১২৯টি আসনের মধ্যে এসএনপি-র দখলে রয়েছে ৬৩টি।

স্কটল্যান্ডের পার্লামেন্ট

তিনি বলেন, ‘পার্লামেন্ট স্কটল্যান্ডের জন্য কোনটি ঠিক হবে তার ভিত্তিতে বিষয়টি বিবেচনা করলে আমরা বলতে পারি, স্কটল্যান্ডের বিপক্ষে যাবে এমন কিছুতে আমরা ভোট দিতে পারি না। অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।’

উল্লেখ্য, ব্রিটিশ ব্যবস্থায় স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ার‌ল্যান্ডকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ওই ক্ষমতা অনুযায়ী, লন্ডন পার্লামেন্টে কোনও বিল অনুমোদনের পর তা কার্যকর করতে হলে বিলটিতে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড পার্লামেন্টের অনুমোদন দরকার হয়।

এর আগে ইইউ-তে স্কটল্যান্ডের সদস্যপদ ধরে রাখতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন নিকোলা স্টারজিওন। তিনি সাংবাদিকদের বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে স্কটল্যান্ড সরকার ইইউ নেতাদের স্কটল্যান্ডে একটি জরুরি বৈঠকে অংশগ্রহণ করার আহ্বান জানাবে। প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনতার জন্য দ্বিতীয় গণভোট আয়োজনের কথাও তিনি উল্লেখ করেন।

সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
সর্বশেষ খবর
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আচমকা চার পাতার চিঠিতে নিজের শাস্তি চাইলেন রোনালদো!
আচমকা চার পাতার চিঠিতে নিজের শাস্তি চাইলেন রোনালদো!
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই