ফ্রান্সের মসজিদে বিদেশি তহবিল বন্ধে আইএসের হামলা বৃদ্ধির আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৭:০৫

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশি তহবিল বন্ধ করার বিবেচনা করছে দেশটির সরকার। সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর জঙ্গিবাদ-বিরোধী কৌশলের অংশ হিসেবে এ বিষয়টি বিবেচনা করছে ফরাসি সরকার।  এ প্রস্তাবের ফলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

ফ্রান্সের দৈনিক পত্রিকা লে মন্ডেকে বলেন, স্থানীয় মসজিদগুলোতে যদি বিদেশি তহবিল বন্ধ করে দেওয়া হয় তাহলে আইএসের হামলা আরও বৃদ্ধি পেতে পারে।

অবশ্য এ প্রস্তাবের বিস্তারিত কিছুই জানাননি ম্যানুয়েল।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ফরাসি ইসলামের সঙ্গে সম্পর্ক নতুন ভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন। আমরা একটি পরিবর্তিত সময়ে বাস করছি ফলে আমাদের অবশ্যই আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের নিরাপত্তা সংস্কৃতির ক্ষেত্রে এটা একটি বিপ্লব। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই প্রজন্ম ধরে চলবে।

নিসে ট্রাক চাপায় মানুষ হত্যা ও যাজক হত্যার পর ফরাসি প্রধানমন্ত্রী ফ্রান্স যুদ্ধে আছেন বলে মনে করেন। তিনি বলেন, এই যুদ্ধ শুধু ফ্রান্সের উদ্বেগ নয়। এটা দীর্ঘদিন ধরে চলবে এবং আমার আরও হামলার ঘটনা দেখতে পাব। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ী হব। কারণ এ যুদ্ধ জয়ের জন্য ফ্রান্সের কৌশল রয়েছে। প্রথমে আমরা বাইরে শত্রুকে ধ্বংস করব। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে