লাস ভেগাসে হামলায় দায় স্বীকার আইএসের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ২১:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২১:২২

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

লাস ভেগাসে হামলায় দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ড পর্যালোচনাকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাৎজ টুইটারে আইএসের দায় স্বীকার করার কথা জানিয়েছেন।

অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রিটা কাৎজ জানান, আইএসের আমাক সংবাদ সংস্থায় দুটি বিবৃতির মাধ্যমে ১ অক্টোবর লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। প্রথম বিবৃতিতে আইএস দাবি করেছে তাদের একদল সেনা এই হামলা চালিয়েছে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, হামলাকারী কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

রিটা আরও জানান, হামলার দিনই টেলিগ্রাম অ্যাপসে আরবিতে এই দুটি বিবৃতি পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। লাস ভেগাসে হামলাকারী হিসেবে পুলিশ নেভাদার বাসিন্দা ৬৪ বছরের স্টিফেন প্যাডককে শনাক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয়। তবে হামলার রহস্য উদঘাটনে মারিলুউ ড্যানলে নামের এক নারীকে জিজ্ঞাসাবাদে আগ্রহের কথা জানিয়েছে লাস ভেগাস পুলিশ। তাকে সন্দেহভাজন না বললেও হামলাকারীর ‘সহচর’ বলা হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম