লাস ভেগাসে হামলা ‘খাঁটি শয়তানের কাজ’: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ২২:১২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২২:১৬

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলাকে ‘খাঁটি শয়তানের কাজ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক শোক ভাষণে এই মন্তব্য করেছেন। রবিবার লাস ভেগাসে ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন।

লাস ভেগাসে হামলা ‘খাঁটি শয়তানের কাজ’: ট্রাম্প

ভাষণে ডোনাল্ড ট্রাম্প ‘দুঃখ, আকস্মিকতা ও বেদনায়’ জাতি ঐক্যবদ্ধ বলে উল্লেখ করেন এবং ঘোষণা দেন বুধবার তিনি নেভাদাতে যাবেন।

স্বজন হারাদের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা তাদের ব্যথা অনুধাবন করতে পারব না, আমরা তাদের ক্ষতির কথা কল্পনা করতে পারব না।

ট্রাম্পের শাসনামলে রবিবারের হামলাটি সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ। সোমবার সকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন। এছাড়া সকালেই ট্রাম্প টুইটারে প্রাথমিক শোক ও সমবেদনা জানান।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স হামলাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাম্পের ভাষণের পর হোয়াইট হাউস সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে। সূত্র: সিএনএন।

আরও পড়ুন-

লাস ভেগাসে হামলায় দায় স্বীকার আইএসের

কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

লাস ভেগাসে হামলাকারীর ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কনসার্টে হামলায় নিহত অন্তত ৫০

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম