নেদারল্যান্ডসের ট্রামে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৯

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ২০:৩৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৯:৩৬
image

নেদারল্যান্ডের উট্রাখ শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এক ভিডিও বার্তায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন উট্রাখ শহরের মেয়র জ্যান ভ্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুলিবর্ষণের পর হামলাকারী একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নেদারল্যান্ডসের ট্রামে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৯
হামলার ঘটনাটি শুরু হয় অক্তোবেরপ্লেইন জংশনের কাছে স্থানীয় সময় সকাল পৌনে দশটার দিকে। ঘটনাস্থলটি উট্রাখ শহরের পশ্চিম দিকে অবস্থিত। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জরুরি সেবার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ স্থানীয়দের ঘটনাস্থলে থেকে দূরে থাকার আদেশ দিয়েছে। ঘটনাস্থলের আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
শহরটির মেয়র তিনজনের নিহত হওয়ার ও ৯ জনের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় স্কুলগুলোকে দরজা বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা জঙ্গি হামলার কথা মাথায় রেখে তদন্ত শুরু করেছেন। নেদারল্যান্ডের জঙ্গিবাদ দমন বিভাগের সমন্বয়ক স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ‘ক্রাইসিস টিম’ গঠন করে দিয়েছেন। উট্রাখের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারকে জরুরি বিভাগ ব্যবহার করতে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। পূর্বনির্ধারিত একটি কর্মসূচিও বাতিল করে দিয়েছেন তিনি।

/এএমএ/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক