সামাজিক দূরত্বের নিয়ম আরও কঠোর করছে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৭:৩৩ আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৩৯

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। লোকজনকে স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখা অর্থাৎ সেলফ আইসোলেশনের পরামর্শ দেওয়া হচ্ছে। ২৮ মার্চ শনিবার এসব বিষয়ে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সামাজিক দূরত্বের নিয়ম আরও কঠোর করছে অস্ট্রেলিয়া

নতুন নিয়ম অনুযায়ী, সামাজিক দূরত্ব বজায় না রাখলে অর্থাৎ লোকজন নিজ নিজ বাড়িতে অবস্থান না করলে জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য সৈকতগুলোও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশ থেকে ফেরা সব নাগরিককে সরকারি ব্যয়ে দুই সপ্তাহের জন্য হোটেলগুলোতে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। সামরিক বাহিনীর সদস্যরা লোকজনকে নতুন নিয়ম মেনে চলতে সহায়তা দেবে।

টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ। তিনি বলেন, দুনিয়ার বহু জায়গায় এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। আমি মনে করি, বাইরে থেকে আসা প্রত্যেকেই উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৮ মার্চ শনিবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৩৫ জন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১৭০ জন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
দ. আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি নাহিদ রানা, রিশাদই ভরসা
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
যে কারণে এবার সপ্তমী দুইদিন
যে কারণে এবার সপ্তমী দুইদিন
শরতে নিরিবিলি প্রকৃতির টানে ঘুরে আসুন ওয়েলসের সেন্ট ডেভিডস
শরতে নিরিবিলি প্রকৃতির টানে ঘুরে আসুন ওয়েলসের সেন্ট ডেভিডস
চাঁদাবাজি-ভূমিদখল ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ চিফ হুইপের
চাঁদাবাজি-ভূমিদখল ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ চিফ হুইপের
হাম ঠেকাতে লড়ছে বাংলাদেশ, কেন বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা?
কী, কেন, কীভাবে হাম ঠেকাতে লড়ছে বাংলাদেশ, কেন বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?