সেপ্টেম্বরে মানবদেহে করোনা টিকার পরীক্ষা করবে জনসন

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ২২:৩০আপডেট : ৩০ মার্চ ২০২০, ২২:৩১

মার্কিন বহুজাতিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরে মানবদেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার পরীক্ষা চালানোর। বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বিএআরডিএ) ও জনসন করোনার টিকা উদ্ভাবনের ১০০ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। জরুরি ভিত্তিতে ২০২১ সালের শুরুতে করোনা টিকা ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সেপ্টেম্বরে মানবদেহে করোনা টিকার পরীক্ষা করবে জনসন
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। ৩০ মার্চ সোমবার আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪৩ হাজার ২৮৬। এর মধ্যে ৩৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৭ হাজার ৭২ জন।
এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে কোভিড-১৯ এর টিকার মানবদেহে ক্লিনিক্যাল স্টাডি চালানোর কোম্পানি প্রত্যাশা করছে। আর ২০২১ সালের শুরুতে জরুরি অবস্থায় টিকাটি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। টিকা উদ্ভাবনের স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসন ও বিএআরডিএ জরুরি মহামারিতে অলাভজনকভাবে জনগণের জন্য স্বল্পমূল্যে এই টিকা সরবরাহ করবে।

/এএ/
সম্পর্কিত
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে; খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে; খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’