‘ভারতে করোনার সামাজিক সংক্রমণের প্রমাণ নেই’

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ১২:০৩আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১২:০৫

ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে, দেশটিতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণের কোনও প্রমাণ আপাতত পাওয়া যায়নি। এর আগেও একই দাবি বেশ কয়েকবার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল পুনরায় এই দাবি করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার যে ১৬ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলোর মধ্যে মাত্র ২ শতাংশ আক্রান্ত বলে ধরা পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

‘ভারতে করোনার সামাজিক সংক্রমণের প্রমাণ নেই’

আগারওয়াল সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ তৃতীয় ধাপে পৌঁছালে তা যথা সময়ে সরকার অবহিত করবে। তিনি বলেন, সংক্রমণের হার খুব বেশি না। বৃহস্পতিবার পরীক্ষা করা ১৬ হাজার নমুনার মধ্যে ৩২০ জন আক্রান্ত পাওয়া গেছে। যা মাত্র ২ শতাংশ।
সরকারি প্রতিষ্ঠান আইসিএমআর'র একটি গবেষণায় ৪০ শতাংশ আক্রান্তের ভ্রমণ বা আক্রান্তের সংস্পর্শে না আসার বিষয়ে আগারওয়াল বলেন, এই গবেষণার উপসংহার সামাজিক সংক্রমণ বলে ধরে নেওয়া যায় না। কারণ এসব পরীক্ষা করা হয়েছে এমন সব এলাকায় যেখানকার লোকজন সঠিক ঘটনা জানাতে আগ্রহী নয়। এসব ঘটনার আরও তদন্ত দরকার।
ভারতীয় কর্মকর্তা বলেন, এখন স্থানীয় বা সামাজিক সংক্রমণ মূল বিষয় না। আমাদের সবাইকে সতর্কতামূলক ও সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা মেনে চলতে হবে। এখনও সামাজিক সংক্রমণ নেই দেশে তবে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে।
ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬০০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪৯ জনের।

/এএ/
সম্পর্কিত
টানা ৫ বছর দাঁড়িয়ে আছেন ভারতীয় সাধু, ফুলে কালো হয়ে গেছে পা
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা: তারেক রহমান
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেলো মিসর
উটের মাংস খেলে কি অজু ভেঙে যায়
উটের মাংস খেলে কি অজু ভেঙে যায়
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি