জার্মানিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ০৯:২৯আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৯:৩১

জার্মানিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাইন। শুক্রবার তিনি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, একমাসের লকডাউন সফল হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।  জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের ঘোষণার দুইদিন পর স্বাস্থ্যমন্ত্রী এই দাবি করলেন।

জার্মানিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

পরিসংখ্যান তুলে জার্মান স্বাস্থ্যমন্ত্রী স্পাইন জানান, সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা কমছে। আমরা মহামারিকে নিয়ন্ত্রণে এনে ফেলেছি।

জার্মানিতে শুক্রবার আরও ৩৩৮০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৮ জনের।

ম্যার্কেলের ঘোষণা অনুযায়ী সামাজিক শিষ্টাচার মেনে চলার নিয়ম বলবৎ থাকবে আগামী ৩ মে পর্যন্ত। তবে গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার চালু থাকবে। এই সপ্তাহ থেকে খুলে দেওয়া হবে নির্দিষ্ট কিছু দোকান। আগামী ৪ মে থেকে পর্যায়ক্রমে জার্মানির স্কুলগুলো খুলে দেওয়া হবে। এছাড়া ধর্মীয় জমায়েতসহ বড় ধরনের জনসমাগম আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। বার, ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা ও গানের আয়োজনগুলোও বন্ধ থাকবে।

ইউরোপের মধ্যে ডেনমার্ক নার্সারি ও মাধ্যমিক স্কুলের কয়েকটি ক্লাস খুলে দিয়েছে। ১১ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এখন থেকে স্কুলে যাবে। স্পেনে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কাজ শুরু হতে চলেছে। অস্ট্রিয়ায় কয়েক হাজার ছোট দোকান খুলে দেওয়া হয়েছে। সেখানে ১ মে থেকে শুরু হবে টেনিস, গলফ ও আরও কয়েকটি খেলা।

গত বছরের শেষে চিনের হুবেই প্রদেশের উহান শহরে নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব হলেও, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বের কয়েকশো দেশে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এরমধ্যে এক লাখ ৫৩ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’
শুধু জলপথ নয়, প্রযুক্তিতেও ‘চোক পয়েন্ট’; বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
সর্বশেষ খবর
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক কতটা ঝুঁকিপূর্ণ, কী করবেন
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
এআইয়ের পর ঢাকার রাস্তায় আসছে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা 
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা