করোনার হানা ভারতের রাষ্ট্রপতি ভবনে, কোয়ারেন্টিনে শতাধিক

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১৩:০১আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৪:৫৯

ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সূত্র জানিয়েছে, চার দিন আগে সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। করোনার হানা ভারতের রাষ্ট্রপতি ভবনে, কোয়ারেন্টিনে শতাধিক

আক্রান্ত ব্যক্তি তার কর্মস্থলে অন্য যাদের সংস্পর্শে এসেছেন স্বভাবতই তারাও এখন ঝুঁকিতে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের প্রায় শ’খানেক কর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। অন্যদের দিল্লির একটি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তি ছাড়া বাকিদের নমুনা পরীক্ষার ফল করোনা-নেগেটিভ এসেছে। অর্থাৎ, এখন পর্যন্ত সেখানকার আর কারও শরীরে ভাইরাসটি শনাক্ত হয়নি।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬০১। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে।

গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপরের অবস্থানেই রয়েছে দিল্লি। ভারতের রাজধানী শহরে করোনার সঙ্গে লড়াই করছে দুই হাজারেরও বেশি মানুষ।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ভারতের ‘কাবাব রাজধানী’ কোন শহর?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এইচআইভি বৃদ্ধির জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
অফিসের টাই থেকে কনসার্টের ফ্যাশন, ট্রেন্ড বদলে দিলেন হ্যারি স্টাইলস
অফিসের টাই থেকে কনসার্টের ফ্যাশন, ট্রেন্ড বদলে দিলেন হ্যারি স্টাইলস
‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!
‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ