আইএসের সঙ্গে তেল ব্যবসায় জড়িত এরদোয়ান: রাশিয়া

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:০৬

_87000805_87000804 তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও তার পরিবার ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি তেল ব্যবসায় জড়িত বলে দাবি করেছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তনভ। তিনি বলেছেন, সিরিয়া ও ইরাক থেকে আইএসের চুরি করা তেলের সবচেয়ে বড় ক্রেতা তুরস্ক। তবে এরদোয়ান রাশিয়ার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, এধরনের অভিযোগ তোলার কোনও অধিকার রাশিয়ার নেই। বুধবার বিবিসির এক খবরে একথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদেনে বলা হয়, গত মাসে সিরীয় সীমান্তে রুশ বিমানকে ভূপাতিত করার পর থেকে তুরস্ক ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে অভিযোগ করেছেন, তেলের পাইপলাইন সুরক্ষা করতেই তুরস্ক রুশ বিমানকে ভূপাতিত করেছে।
আন্তনভ মস্কোয় সাংবাদিকদের বলেন, ‘প্রাপ্ততথ্যে জানা গেছে, তুরস্কের সর্বোচ্চ রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবার এই অপরাধমূলক বাণিজ্যে জড়িত।  তুরস্কের নেতৃত্ব চরম ব্যক্তি স্বার্থের পরিচয় দিয়েছে। দেখুন তারা কী করছে! তারা অন্য একটি দেশের ভূমি দখল করে নির্লজ্জভাবে লুটপাট চালাচ্ছে।’

_87000846_isturkeymap

রাশিয়া দাবি অনুযায়ী এভাবে আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে তেল আসছে তুরস্কে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত সিরিয়াবিষয়ক প্রেস ব্রিফিংয়ে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানায় না। কিন্তু বুধবার ছিল তার ব্যতিক্রম।  আমন্ত্রিত সাংবাদিক ও মিলিটারি অ্যাটাশেদের স্যাটেলাইটে পাওয়া ছবি, ভিডিওফুটেজ দেখানো হয়। যেখানে ট্যাংকার, ট্রাক আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে থেকে তুরস্কে প্রবেশ করছে বলে দেখা যায়।

রাশিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, দায়েশের কাছ থেকে তুরস্ক তেল কিনছে, এ অভিযোগ তোলার অধিকার কারও নেই। তিনি আরও বলেন, আইএসের কাছ থেকে তুরস্ক তেল কিনছে, এর প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন।

আইএসের সঙ্গে কোনও ধরনের যোগাযোগের কথা বরাবরই অস্বীকার করে আসছে তুরস্ক। সেইসঙ্গে গুলি করে রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে রাশিয়ার কাছে ক্ষমা না চাওয়ার বিষয়েও অনড় রয়েছে দেশটি। এ ঘটনায় এরইমধ্যে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হন। এছাড়া, আরেক পাইলটকে উদ্ধার করা হয়। মূলত আকাশসীমা লঙ্ঘনের কারণেই বিমানটিকে গুলি করা হয়েছে বলে তুরস্ক দাবি করে। তবে,  রাশিয়া তা অস্বীকার করে আসছে। 

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি