৩০০ কোটি গাছ রোপনের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ০৩:৩১আপডেট : ২০ মে ২০২০, ০৪:৩৩

জীববৈচিত্র্য সংকট মোকাবিলায় ৩০০ কোটি গাছ রোপন করার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। আগামী ১০ বছরে (২০৩০ সালের মধ্যে) এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একটি পরিবেশবাদী এনজিও কর্তৃক অনলাইনে প্রকাশিত খসড়া পরিকল্পনার নথিতে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

৩০০ কোটি গাছ রোপনের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

খসড়া নথিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে জীববৈচিত্র্য সুরক্ষা অসম্পূর্ণ, পুনপ্রতিষ্ঠা খুব সামান্য এবং আইনের বাস্তবায়ন ও প্রয়োগ অপর্যাপ্ত।  

ফাঁস হওয়া নথিতে যে কৌশলের কথা উল্লেখ করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন বিজ্ঞানী ও পরিবেশবাদী সংগঠনগুলো। তবে তারা বলছেন, এখনও তা বাস্তবায়নে অনেক কিছুর অভাব রয়েছে। এমনকি এর আগের লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি।

নতুন কৌশলে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ভূমি ও সাগরের প্রায় এক-তৃতীয়াংশ সুরক্ষিত অঞ্চল হবে। এখন ভূমির ২৬ শতাংশ ও সাগরের ১১ শতাংশ সুরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে।

গ্রিন পিসের মধ্য ও পূর্ব ইউরোপ পরিচালক রবার্ট কিগলিকি বলেন, প্রস্তাবিত কৌশলে নাটকীয় পরিবর্তন ঘটানোর মতো ধারণা ও লক্ষ্যে পৌঁছানোর হাতিয়ার নেই। আমরা এরই মধ্যে জানি যে প্রচলিত ফ্রেমওয়ার্ক কাজে আসছে না, তাই কেন আমরা অপেক্ষায় থাকব।

৩০০ কোটি গাছ রোপনকে সমস্যার ছোট্ট সমাধান উল্লেখ করে তিনি বলেন, এই পরিকল্পনা দৃষ্টি আকর্ষক ও দৃশ্যমান লক্ষ্য। কিন্তু গাছ রোপন সর্বরোগের ওষুধ না, সব সময় এটি সহযোগিতা করে না। 

/এএ/
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
সর্বশেষ খবর
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?