সিএনএন-এর লাইভ টিমের সাংবাদিকদের তুলে নিয়ে গেল পুলিশ

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ১৭:৫৬আপডেট : ২৯ মে ২০২০, ১৭:৫৬

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের ঘটনা সরাসরি সম্প্রচারের সময় সম্প্রচারমাধ্যম সিএনএন-এর লাইভ টিমের সদস্যদের তুলে নিয়ে গেছে পুলিশ। সিএনএন জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের তিন সংবাদকর্মীর হাতে হাতকড়া পড়িয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  সরাসরি সম্প্রচারের সময় সিএনএন সাংবাদিক ওমর জিমেনেজকে গ্রেফতার করেছে পুলিশ

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যা করলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন।  নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়।

কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন জর্জ ফ্লয়েড। এ ঘটনার প্রতিবাদে প্রথমে স্থানীয়রা রাস্তায় নামলেও পরে দেশজুড়ে প্রতিবাদের ঢল নামে। বিক্ষোভে এখনও উত্তাল মিনিয়াপলিস শহর। ওই বিক্ষোভের খবর লাইভ করছিল সিএনএন। সে সময় ওমর জিমেনেজ নামের সাংবাদিককে আটক করা হয়।

সিএনএন জানিয়েছে, স্পষ্টত গ্রেফতার হওয়ার আগেই কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় নিশ্চিত করেন ওই সাংবাদিক। ওমর জিমেনেজের সঙ্গে একজন প্রোডিউসার ও একজন ক্যামেরা অপারেটরকেও আটক করে হাতে হ্যান্ডকাফ পরানো হয়। সিএনএন-এর ক্যামেরাও কেড়ে নেয় পুলিশ। তবে কেড়ে নেওয়া অবস্থাতেও ক্যামেরা সচল ছিল। তবে পুলিশ তা খেয়াল করেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী