হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ২১:১২আপডেট : ০২ জুন ২০২০, ২২:১৯
image

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এই বছরের হজযাত্রা বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে। উল্লেখ্য, সৌদি আরব কর্তৃপক্ষ ইতোমধ্যে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত হজ ও ওমরাহ পালন বন্ধ রেখেছে। হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। তবে দেশটির একজন নাগরিক সারা জীবনে হয়তো একবারই হজ করতে যাওয়ার সুযোগ পান। কোটা পদ্ধতির কারণে সেখানে গড়ে প্রত্যেক নাগরিককে ২০ বছর অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফখরুল রাজি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই বছর হজযাত্রা বাতিল করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ হবে এবার।

এই বছর ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য কোটা বরাদ্দ করা হয় দুই লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যে এর ৯০ শতাংশই নিবন্ধন সম্পন্ন করে ফেলেছেন।

ছয় বছর অপেক্ষার পর এবার হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন টেলিযোগাযোগ কোম্পানির কর্মকর্তা দেওয়ি। নিবন্ধনও করে ফেলেছিলেন তিনি। তবে হজযাত্রা বাতিল হয়ে যাওয়ার খবরে স্বস্তি পাওয়ার কথা বলেন তিনি। বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে আমি মেনে নেবো। সর্বোপরি আমি বিশ্বাস করি, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান
বাসের দরজায় গলা আটকে গুজরাটে ৭ বছরের শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডসের প্রথম ঝলক ফাঁস
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডসের প্রথম ঝলক ফাঁস
বিমানে চেক-ইন ব্যাগেজ ও কেবিন ব্যাগেজের পার্থক্য কী
বিমানে চেক-ইন ব্যাগেজ ও কেবিন ব্যাগেজের পার্থক্য কী
চার পদে ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ
চার পদে ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত