করোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৮:২৭আপডেট : ০৫ জুন ২০২০, ১৮:৫৬

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজাবিন শেখ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে নিউজ এইটটিন জানিয়েছে, এই যুগল বর্তমানে পাকিস্তানের করাচির একটি সেনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দাউদ ইব্রাহিম

১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণে দাউদ ইব্রাহিমকে প্রধান অভিযুক্ত হিসেবে মনে করে ভারত। ২০০৩ সালে তাকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করে ভারত ও যুক্তরাষ্ট্র। মুম্বাইয়ের ডাংরিতে জন্ম নেওয়া দাউদ দীর্ঘদিন থেকে করাচিতে বসবাস করছেন বলে দাবি করে আসছে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

নিউজ এইটটিন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দাউদ ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাদের ব্যক্তিগত কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া তার অসুস্থতার খবর পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানকে জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে ৮৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে এক হাজার আটশ’ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সর্বশেষ খবর
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার