হাফতার বাহিনীর শেষ শক্ত অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে লিবীয় বাহিনী

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ২১:১১আপডেট : ০৫ জুন ২০২০, ২১:১১

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী শুক্রবার তারহুনা শহরে প্রবেশের কথা জানিয়েছে। এই শহরটিকে বিদ্রোহী সেনা কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনীর সর্বশেষ শক্ত অবস্থান বলে বিবেচনা করা হতো। এর মধ্য দিয়ে রাজধানী ত্রিপোলি দখলে হাফতার বাহিনীর ১৪ মাসের অভিযানের পরাজয় ঘটলো বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হাফতার বাহিনীর শেষ শক্ত অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে লিবীয় বাহিনী

প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। এদের মধ্যে একটি সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও অন্যান্য দেশ। আরেকটি ফিল্ড মার্শাল হাফতারের নেতৃত্বাধীন। ত্রিপোলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য এ সরকারকে সমর্থন দিচ্ছে। আর হাফতার বাহিনীর সমর্থনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, মিসর ও সৌদি আরব। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে (জিএনএ) সমর্থন করে এবং শান্তি আলোচনার আহ্বান জানায়। কিন্তু ২০১৯ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খলিফা হাফতারকে ফোন দিয়ে লিবিয়ার ব্যাপারে ‘যৌথ স্বপ্নের’ কথা বলেন।
গত বছর ত্রিপোলি দখলে নতুন করে অভিযান শুরু করে খলিফা হাফতারের বাহিনী। তবে মাত্র একদিন আগেই ত্রিপোলিতে তাদের সর্বশেষ অবস্থান থেকে বিতাড়িত করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। আর এবারে ত্রিপোলি থেকে ৭৫ কিলোমিটার তারহুনা শহরেরও নিয়ন্ত্রণ হারালো হাফতার বাহিনী। এরপর সরকারি বাহিনী হাফতার নিয়ন্ত্রিত বানি ওয়ালিদ শহরে অভিযান চালাতে পারে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি