উপসর্গহীন রোগীদের থেকে করোনা সংক্রমণের হার ‘খুব কম’

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১৩:০৭আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:১১
image

করোনার প্রকোপের মধ্যেই কিছুটা স্বস্তির বাণী শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । তাদের দাবি, উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত রোগীদের থেকে করোনা সংক্রমণের হার খুব কম। সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ  সাংবাদিকদের এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ

শুরু থেকেই মনে করা হচ্ছিল, উপসর্গযুক্ত রোগীদের থেকে করোনা সংক্রমণের আশঙ্কা যতটা বেশি, তার চেয়ে অনেক বেশি আশঙ্কা উপসর্গহীন রোগীদের থেকে। কারণ, উপসর্গহীন রোগীদের শনাক্ত করা কঠিন। বিশেষজ্ঞরাও বলছিলেন, যাদের শরীরে উপসর্গ নেই তাদের থেকে সংক্রমণের ঝুঁকি বেশি। তবে এই ধারণা পাল্টে দিয়েছে ডব্লিউএইচও।

ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ  সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখা যাচ্ছে, যে সব রোগীর শরীরে করোনার উপসর্গ নেই, তাদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুবই কম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, উপসর্গহীন রোগীদের থেকে করোনা ছড়াতেই পারে, তবে সেটা সংক্রমণ ছড়িয়ে পড়ার মুখ্য কারণ নয়। মূলত উপসর্গযুক্ত রোগীদের থেকেই ভাইরাস ছড়াচ্ছে বেশি।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস। সোমবার তিনি বলেছেন, গত দশদিনের মধ্যে ৯ দিনই ১ লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন, এবং এর বেশিরভাগটাই আসছে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে। একে ভীতিকর পরিস্থিতি আখ্যা দিয়েছেন তিনি। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম