হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে করোনা রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২০, ১৮:২৫আপডেট : ১৮ জুন ২০২০, ১৮:২৭

মিসরের একটি হাসপাতালে চতুর্থ তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দেশটির কেনা গভর্নোরেট এলাকায় এই ঘটনা ঘটেছে। সরকারি সংবাদমাধ্যম আল-আহরাম-এর বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে করোনা রোগীর মৃত্যু

খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানসিক স্বাস্থ্যের অবনতি হলে ৫৩ বছরের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মিসরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আত্মহত্যার দ্বিতীয় ঘটনা। এর আগে কায়রো আব্বাসিয়া পালমনোলজি হাসপাতালের পঞ্চম তলা থেকে লাফিয়ে আরেক রোগীর মৃত্যু হয়েছিল।

করোনার ফলে আক্রান্তদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও প্রভাব সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। তাদের আশঙ্কা, সামাজিক দূরত্বের কারণে ফাঁদে আটকে পড়া ও একাকীত্বের অনুভূতি জন্ম নেয় অনেক আক্রান্তের মনে।

মিসর সরকার আইসোলেশনে থাকা রোগীদের মানসিক সহযোগিতার জন্য একটি হটলাইন চালু করলেও দেশটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক সামাজিক কুসংস্কার প্রচলিত আছে।

অর্থনীতি সচল করতে করোনা ঠেকাতে জারি বিভিন্ন বিধিনিষেধ শিথিল করলেও মিসরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, যেসব দেশে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ ছড়াতে পারে সেগুলোর একটি হলো মিসর।

সরকারি তথ্য অনুসারে, মিসরে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৬ জনের। সরকারি কর্মকর্তারাই বলছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা হয়ত সাত গুণ বেশি হতে পারে।  

/এএ/
সম্পর্কিত
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
হত্যা বা নির্যাতন নয়, বন্ধুত্ব গড়ে উঠুক মানুষ ও ভাষাহীন প্রাণীর মধ্যে
হত্যা বা নির্যাতন নয়, বন্ধুত্ব গড়ে উঠুক মানুষ ও ভাষাহীন প্রাণীর মধ্যে
মিসরের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে!
মিসরের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে!
আয়াতুল্লাহ আলি খামেনি: ইরানের প্রতিরোধের স্থপতি
আয়াতুল্লাহ আলি খামেনি: ইরানের প্রতিরোধের স্থপতি
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া