সিরিয়ায় সামরিক অভিযান: ভোট দেবেন জার্মান এমপিরা

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১০:৫১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:২৮

_86970190_gettyimages-463074035 সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে সামরিক সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়ে একমত হতে পার্লামেন্টে ভোট দেবেন জার্মান এমপিরা। গত মাসে প্যারিস হামলার পর ফ্রান্সের আহ্বানের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেন তারা।
এ প্রসঙ্গে জার্মান পার্লামেন্ট শুক্রবার নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত করবে বলে আশা করা যাচ্ছে। কিছু কিছু আইনপ্রণেতা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও জার্মানি যে জঙ্গিদের পরবর্তী লক্ষ্য হতে পারে সে বিষয়ে মন্ত্রীরা অনেকেই একমত। এ ছাড়াও ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করতেও ইচ্ছুক জার্মানি।
এ সপ্তাহের শুরুতেই জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দুই বছর আগেও ভাবতে পারতাম না আমরা এমন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি।’
প্রস্তাব পাশ হলে সিরিয়ায় জার্মান জেট, নৌবাহিনী একটি রণতরী ও এক হাজার ২০০ সেনা পাঠানো হবে। সেক্ষেত্রে এই হামলা হবে বর্তমান সময়ে জার্মানির সবচেয়ে বড় সামরিক তৎপরতা। সূত্র: বিবিসি।

/ইউআর/এসটি/ 

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি