যুদ্ধাপরাধে অভিযুক্ত কসোভোর প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ১৮:০৬আপডেট : ২৫ জুন ২০২০, ১৮:০৭

সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা পেতে চলা যুদ্ধের সময় এবং যুদ্ধপরবর্তী সময়ে সংঘটিত যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কসোভোর ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাশিম থাচি। তার সঙ্গে আরও নয় জনকে এই অপরাধে অভিযুক্ত করেছে যুদ্ধপরাধ তদন্তকারী একটি আদালত। বুধবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্পেশাল প্রসিকিউটর অফিসের (এসপিও)এক বিবৃতিতে জানানো হয়েছে,  প্রায় একশো আলবেনীয়, সার্ব ও রোমা মানুষ হত্যায় দায়ী ছিলেন অভিযুক্তরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কসোভোর ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাশিম থাচি

কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি যখন হোয়াইট হাউসে এক সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তার বিরুদ্ধে অভিযোগ আনার ঘোষণা আসে। ওই সম্মেলনে সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভাউকিকেরও অংশ নেওয়ার কথা ছিল। স্থানীয় সংবাদমাধ্যমে কসোভোর প্রেসিডেন্টের রওনা দেওয়ার খবর আসলেও সার্বিয়া ও কসোভোয় নিযুক্ত বিশেষ মার্কিন দূত জানিয়েছেন, হেগে অভিযুক্ত হওয়ার পর সফর বাতিল করেছেন হাশিম থাচি।

১৯৯৮-৯৯ সালের যুদ্ধে কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) কমান্ডার ছিলেন হাশিম থাচি। তার সঙ্গে অভিযুক্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন পার্লামেন্টের সাবেক স্পিকার কাদরি ভেসেলি। তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও গুম, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ এনেছে এসপিও। হেগের স্পেশাল প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ তদন্তের মাধ্যমে এই অভিযোগ আনা হয়েছে। এছাড়া এর মধ্য দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণে এসপিও’র প্রতিশ্রুতি প্রতিফলিত হবে।

/জেজে/
সম্পর্কিত
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি