মার্কিন সেনাদের হত্যায় তালেবানদের পুরস্কারের প্রস্তাব দিয়েছিল রাশিয়া!

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ২৩:৪৫আপডেট : ২৭ জুন ২০২০, ২৩:৪৭

আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের হত্যা করতে তালেবান-সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আর্থিক পুরস্কারের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে। 

মার্কিন সেনাদের হত্যায় তালেবানদের পুরস্কারের প্রস্তাব দিয়েছিল রাশিয়া!

নিউ ইয়র্ক টাইমস-এ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে একটি গোয়েন্দা সূত্রকে উল্লেখ করে, গত বছর আফগানিস্তানে মার্কিন সেনাদের উপর হামলা চালানোর জন্য গোপনে তালেবানদের সঙ্গে যোগাযোগ করেছিল ইউরোপে হত্যাকাণ্ড পরিচালনায় জড়িত রুশ সামরিক গোয়েন্দা সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি জঙ্গি বা অন্য স্বশস্ত্র অপরাধীরা ওই রুশ গোয়েন্দাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে। এমনকী মার্কিন সেনাদের উপর হামলা চালানোর জন্য ইতোমধ্যে কিছু অর্থও পেয়েছে তারা।

নিউ ইয়র্ক টাইমস’র প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস, সিআইএ ও ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধানের দফতর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছে, এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বুদ্ধিবৃত্তিক সামর্থ্যের নিম্নমান প্রমাণ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা কোনও পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউস এখনও কোনও অনুমতি দেয়নি।

২০১৯ সালে অন্তত ২০ জন মার্কিন সেনা আফগানিস্তানে নিহত হয়েছিলেন। তবে প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি কোন হত্যাগুলো রাশিয়ার আর্থিক মদদে হয়েছে।

দীর্ঘ প্রায় ২০ বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের পর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আফগানিস্তানে এখন মোতায়েনকৃত মার্কিন সেনাদের সংখ্যা প্রায় ৮ হাজার।

 

/এএ/
সম্পর্কিত
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর 
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
মার্তিনেজের আগমনে চেলসি কি এখন প্রিমিয়ার লিগের শিরোপার দাবিদার?
বৃষ্টি ভিজে সর্দি-কাশি? একটি পানীয়তে মিলতে পারে স্বস্তি
বৃষ্টি ভিজে সর্দি-কাশি? একটি পানীয়তে মিলতে পারে স্বস্তি
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন