যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক উসকানির অভিযোগ চীনের

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক উসকানির অভিযোগ চীনেরযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযোগ এনেছে চীন। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ স্প্রাটলির কাছ দিয়ে বি-৫২ বোমারু বিমান চালিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে বলে চীনের অভিযোগ। শনিবার রাতে বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

খবরে বলা হয়েছে, শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। বিবৃতিতে ওয়াশিংটনকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ঘটনা ওই এলাকায় সামরিক উত্তেজনার সৃষ্টি করবে এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জটিল করে তুলবে।

তবে বিরোধপূর্ণ অঞ্চলে ইচ্ছে করে মার্কিন বোমারু বিমান বি-৫২ ওড়ানো হয়নি বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধপূর্ণ স্প্রাটলির কাছে মার্কিন বিমানের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে চীনের অভিযোগ দায়েরের পর শুক্রবার এমন দাবি করে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে ‘ভুল করে’ মার্কিন বোমারু বিমানটি স্প্রাটলির দুই নটিক্যাল মাইলের মধ্য দিয়ে উড়ে গিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছ দিয়ে মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান বি-৫২ উড়ে যায়। আর এর পর পরই যুক্তরাষ্ট্রের দূতাবাস বরাবর বিমান উপস্থিতির ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে চীন। একইসঙ্গে চীনের সার্বভৌমত্ব আর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেশটি।

চীনের অভিযোগ দায়েরের পর তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।     

পেন্টাগনের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর কমান্ডার বিল আরবান বলেন, ‘যুক্তরাষ্ট্র ওই অঞ্চলজুড়ে নিয়মিত বি-৫২ প্রশিক্ষণ মিশন চালিয়ে থাকলেও বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রশিক্ষণ চালানোর পরিকল্পনা আমাদের নেই।’

মার্কিন নৌবাহিনীর এক অসমর্থিত সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আবহাওয়া বৈরি থাকার কারণে ওইদিন ভুল করে মার্কিন বিমানটি স্প্রাটলি দ্বীপপুঞ্জের এতো কাছে চলে গিয়েছিল।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি