যুক্তরাষ্ট্রের কার্যকর ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা নেই: ড. ফাউচি

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ০১:২৭ আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:২৮

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়ার উপর নির্ভর করতে পারে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই বিশেষজ্ঞ এই আশঙ্কার কথা জানিয়ে আরও বলেছেন, আমেরিকানরা যদি ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কার্যকর ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা নেই: ড. ফাউচি
করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৪ হাজার ২৮৯ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৭০ জনের। জুন মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে মহামারি মোকাবিলায় দেশটির বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনায় বাধ্য হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ-এ প্রধান ড. অ্যান্থনি দেশটির একটি সিনেট কমিটিকে বলেছেন, এই দেশে সবার জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ।
মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে দ্রুত গতিতে গবেষণা ও পরীক্ষা চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা চালানোর ধাপে পৌঁছেছে।
তবে ড. ফাউচি সতর্কতা জানিয়ে বলছেন, আমরা নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পেয়ে যাব তার কোনও নিশ্চয়তা নেই। ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে তিনি মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, যদি জনগণ সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নির্দেশনা মেনে না চলেন তাহলে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার থেকে ১ লাখে পৌঁছাতে পারে। তিনি বলেন, আমি খুব উদ্বিগ্ন কারণ পরিস্থিতি খুবই খারাপ হতে পারে।

/এএ/
সম্পর্কিত
শিশুদের নিরাপত্তা নিয়ে মামলা, টিকটকের ১০ কোটি ডলারের সমঝোতা
এয়ার ফোর্স ওয়ান থেকে সিএনএনকে বাদ দিলো হোয়াইট হাউস
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম