সাগরপথে ইতালি পৌঁছেছে ৩৬২ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৬:৪৮ আপডেট : ১১ জুলাই ২০২০, ১৮:০০

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত দুই দিনে সাগরপথ পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পাঁচশ’রও বেশি অভিবাসী পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশি রয়েছে ৩৬২ জন। ইতালির স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, গ্রীষ্মকালে ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসী ইতালি পৌঁছেছে। সাগরপথে ইতালি পৌঁছেছে ৩৬২ বাংলাদেশি

দ্য লোকাল বলছে, গ্রীষ্মের শুরু থেকেই লাম্পেদুসা দ্বীপে বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের সরাসরি পৌঁছানো বেড়েছে। একই সময়ে সিসিলি থেকে আরও উত্তর পর্যন্ত এলাকা থেকে আরও অনেককেই উদ্ধার করেছে বিভিন্ন উদ্ধারকারী দাতব্য জাহাজ।

শুক্রবার জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে ১১৬ জনকে নিয়ে নয়টি নৌকা পৌঁছায়। আর শুক্রবার তিউনিসিয়া থেকে সাতটি নৌকা এবং লিবিয়া থেকে দুটি অপেক্ষাকৃত বড় নৌকায় আরও ৪৩৪ জন পৌঁছায়। লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি রয়েছে।

আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত বছরের তুলনায় অভিবাসনপ্রত্যাশীদের আগমন বাড়ছে, তবে এখনও দুই বছর আগের তুলনায় অনেক কম, আর তিন চার বছর আগের কথা উল্লেখ করার দরকারই পড়ে না।’

আইওএম মুখপাত্র বলেন, গত ৪৮ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় তিউনিসিয়া থেকে বেশি করে ছোট আকারের নৌকা পৌঁছাচ্ছে। আবার একই সময়ে লিবিয়া থেকে বড় নৌকায় ২৬০ জনেরও বেশি মানুষ আসছে। তবে এগুলো অভিবাসী পৌঁছানো বাড়তে থাকার কোনও লক্ষণ কিনা তা ধারণা করা কঠিন। তিনি বলেন, তিউনিসিয়া থেকে সবসময়ই মানুষ আসে...কখনও কম আবার কখনও বেশি। আর বাংলাদেশিদের ইতালি পৌঁছানোর ঘটনা নতুন নয়।

ইতালিতে এ বছর এখন পর্যন্ত প্রায় আট হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল তিন হাজার। আর ২০১৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ১‌৭ হাজার।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন