চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গেলেন কুয়েতের আমির

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২০, ১৭:৫০আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:৫১

উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন কুয়েতের ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, সম্প্রতি একটি অপারেশনের পর আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে বৃহস্পতিবার সকালে তিনি রওনা হয়েছেন। তবে আগে কোন অপারেশন হয়েছে বা কোন ধরণের উন্নত চিকিৎসা তিনি নিতে চান তা ওই প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গেলেন কুয়েতের আমির

গত বুধবার রাজ দরবারের এক বিবৃতিকে উদ্ধৃত করে কেইউএনএ জানায় সফল অপারেশনের পর নিজের চিকিৎসকদের পরামর্শে শেখ সাবাহ উন্নত সেবা পেতে যুক্তরাষ্ট্রে যাবেন। গত রবিবার তার এই অপারেশন সম্পন্ন হয়।

গত সপ্তাহে কুয়েতের এক ঘোষণায় বলা হয়, সম্প্রতি ৮৩ বছর বয়সী যুবরাজ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ আমিরের কিছু দায়িত্ব সাময়িকভাবে নিজের হাতে নিয়েছেন।

কুয়েতের আইন অনুযায়ী আমিরের অনুপস্থিতিতে তার সৎ ভাই শেখ নাওয়াফ ভারপ্রাপ্ত শাসকের দায়িত্ব পালন করে থাকেন। শেখ নাওয়াফ গত কয়েক দশক ধরে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র দফতরসহ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ৪১ লাখ জনসংখ্যার দেশ কুয়েত বিশ্বের ষষ্ঠ শীর্ষ তেল মজুদন রাখা দেশ।

/জেজে/
সম্পর্কিত
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেভারতের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনতে চায় আমিরাত
সর্বশেষ খবর
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত
ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত
‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’
‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’
শহীদ ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়
শহীদ ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’