ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১৮:৩০আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:৩০

ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। রবিবার রাতে সীমান্তরেখা দিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে এমন দাবি করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
এর আগে সর্বশেষ গত মে মাসে ভারতের অন্তত দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে পাকিস্তান। আইএসপিআর জানিয়েছে, ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তান অন্তত ১০টি শত্রু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সীমান্তের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠানোর ঘটনাকে বিদ্যমান রীতিনীতি এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

কাশ্মির ইস্যুতে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তরেখা বরাবর মাঝেমধ্যেই গুলিবিনিময়ের ঘটনা ঘটে থাকে। সূত্র: পার্স টুডে

/এমপি/
সম্পর্কিত
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
সর্বশেষ খবর
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী, ‘দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে বাংলাদেশ’
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা: তথ্যমন্ত্রী 
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ কাশেম নেতা ৫ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ