ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর প্রবেশের স্বীকারোক্তি দিল্লির

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ১৫:৫৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৬:২৭

প্রথমবারের মতো ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর ঢুকে পড়ার কথা স্বীকার করেছে দিল্লি। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন স্বীকারোক্তি দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর প্রবেশের স্বীকারোক্তি দিল্লির

এক বিবৃতিতে গত জুনে নিজেদের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই বিবৃতিতেই চীনা সেনাদের অনুপ্রবেশের বিষয়টি উঠে আসে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৫ মে থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর, বিশেষ করে গালওয়ান উপত্যকা অঞ্চলে চীনা আগ্রাসনের মাত্রা বেড়ে চলেছে। গত ১৭-১৮ মে চীনারা কুগরাং নালা, গোগরা এবং প্যাংগং ৎসো সরোবরের উত্তর তীরবর্তী অঞ্চলে ঢুকে পড়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার জেরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতির মীমাংসা করতে ৫ মে সামরিক বিনিময় ঘটে। ৬ মে দুই পক্ষের মধ্যে কর্পস কম্যান্ডার স্তরে ফ্ল্যাগ মিটিং হয়েছে। যদিও এরপর গত ১৫ জুন দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়, যার জেরে দুই পক্ষেই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘সংঘর্ষের পর সেনা প্রত্যাহারের উদ্দেশে ২২ জুন দ্বিতীয় কর্পস কম্যান্ডার ফ্ল্যাগ মিটিং হয়। যদিও সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালু রয়েছে, আপাতত প্রকৃত নিয়ন্ত্রণরেখা ঘিরে এই অচলাবস্থা বেশ কিছু সময় বহাল থাকবে।’

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পূর্ব লাদাখে চীনের একতরফা আগ্রাসনের জেরে অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ওপর কড়া নজরদারি ও প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সূত্র ভারতীয় ভূখণ্ডে চীনা লাল ফৌজের ঢুকে পড়ার ঘটনায় সোচ্চার হলেও বিষয়টি এড়িয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দৃশ্যত সরকারিভাবেই বিষয়টি স্বীকার করে নেওয়া হলো।

/এমপি/
সম্পর্কিত
মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি, চীনের বুলেট ট্রেনের বিশ্বরেকর্ড
যন্তর মন্তর সিজন ২ শিগগিরই আসছে: সিজেপির দীপকে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মানবাধিকার নিয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’, সরব ইরান
মানবাধিকার নিয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’, সরব ইরান
অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
অস্ট্রেলিয়ায় সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
প্লাস্টিকের বিকল্প খুঁজছে বিশ্ব, তৈরি হচ্ছে নতুন ক্যারিয়ার ‘ইকো-প্যাকেজিং ডিজাইনার’
প্লাস্টিকের বিকল্প খুঁজছে বিশ্ব, তৈরি হচ্ছে নতুন ক্যারিয়ার ‘ইকো-প্যাকেজিং ডিজাইনার’
মোবাইলের স্ক্রিনে ডেড বা স্টাক পিক্সেল আছে কিনা, কীভাবে শনাক্ত করবেন
মোবাইলের স্ক্রিনে ডেড বা স্টাক পিক্সেল আছে কিনা, কীভাবে শনাক্ত করবেন
সর্বাধিক পঠিত
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ