ইরানের মাউতে সোনার খনির উৎপাদন বাড়লো

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ১১:৪০আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:৪৫

ইরানের অন্যতম বৃহৎ মাউতে সোনার খনির উৎপাদন বেড়েছে। চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে খনিটিতে শতকরা ১৬ ভাগ উৎপাদন বেড়েছে। ইরান সরকারের ধাতু ও খনি বিষয়ক কোম্পানি আইএমআইডিআর এক রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের মাউতে সোনার খনির উৎপাদন বাড়লো

আইএমআইডিআর-এর প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মাউতে খনি থেকে গত ছয় মাসে ১৬২ কেজি সোনা উত্তোলন করা হয়েছে। এ সময়ে ওই খনি থেকে ১৪০ কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল।

কোম্পানির প্রধান আলী রেজা তালারি জানান, মাউতে খনি থেকে চলতি বছর ৩০০ কেজি স্বর্ণ উৎপাদন করা সম্ভব হবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলার মুখে বিশ্বব্যাপী যখন স্বর্ণ উৎপাদনের পরিমাণ কমেছে তখন ইরানের গুরুত্বপূর্ণ এই খনি থেকে সোনার উৎপাদন বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ধাতু ও খনি সেক্টরে কর্ম তৎপরতা বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান অভ্যন্তরীণভাবে তাদের সক্ষমতা জোরদারের চেষ্টা করছে।

ইরানে ৪৪০ মেট্রিক টন সোনা রিজার্ভ রয়েছে। দেশটিতে সক্রিয় সোনার খনির সংখ্যা সাতটি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
সর্বশেষ খবর
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন