অরুণাচলে আধা সামরিক বাহিনীর ওপর হামলা, জওয়ান নিহত

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ২২:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:২১

ভারতের অরুণাচল রাজ্যে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস এর একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তবর্তী তিরাপ জেলায় চালানো এই হামলায় বাহিনীটির এক জওয়ান নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আসাম রাইফেলসের এই গাড়িটির ওপর হামলা চালানো হয়

মিয়ানমার সীমান্তবর্তী অরুণাচলের তিন জেলা—তিরাপ, লংডিং এবং চ্যাংলাংয়ে দীর্ঘদিন থেকেই চালু রয়েছে ভারতের বিতর্কিত সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন। এতে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোসহ ব্যাপক ক্ষমতা দেওয়া রয়েছে।
এসব অঞ্চলে সক্রিয় রয়েছে ভারতে নিষিদ্ধ ঘোষিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। আসাম ও নাগাল্যান্ডে সক্রিয় এসব গোষ্ঠীর কোনও কোনোটির আস্তানা রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে। যেখান থেকে বেরিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শেষে তারা আবার ফেরত যায়। এ মাসের শুরুতে চ্যাংলাং জেলায় আরও একবার হামলার শিকার হয় আসাম রাইফেলস-এর সদস্যরা। জেলার টেংমো গ্রামে টহল দলের ওপর হামলা চালানো হয়।

মঙ্গলবার আসাম রাইফেলসের একটি পানিবাহী গাড়ির ওপর গ্রেনেড হামলা চালানো হয়। তারপরে গাড়িটি লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। এই ঘটনায় এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়।

গত ১১ জুলাই অরুণাচলের লংডিং জেলায় নাগা আন্ডারগ্রাউন্ড গ্রুপ এনএসসিএন-এর ছয় সন্দেহভাজন সদস্যকে গুলি চালিয়ে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এছাড়া গত বছর সশস্ত্র গোষ্ঠীর হামলায় তৎকালীন এক আইনপ্রণেতাসহ দশ জন আহত হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে ঢুকে বিজিবির হাতে ধরা ভারতীয় নাগরিক
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার অভিযোগ ইসরায়েলের রাষ্ট্রদূতের
সর্বশেষ খবর
অনৈতিক কর্মকাণ্ড, বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
অনৈতিক কর্মকাণ্ড, বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কমেছে জেট ফুয়েলের দাম
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কমেছে জেট ফুয়েলের দাম
সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, অভিযোগ জামায়াত আমিরের
সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, অভিযোগ জামায়াত আমিরের
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর যা ঘটলো, মার খেলো পুলিশও
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা