রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন স্নোডেন

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৭:১১ আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী স্নোডেন বিচার এড়াতে সাত বছর ধরে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করে আসছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এডওয়ার্ড স্নোডেন

বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এ যুক্তরাষ্ট্রের নজরদারি চালানো সংক্রান্ত শত শত গোপন নথি ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। তারপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে মার্কিন সরকার। ২০১৩ সালে পালিয়ে রাশিয়ায় চলে যান তিনি। রুশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়।

বৃহস্পতিবার স্নোডেনের রুশ আইনজীবী আনাতোলি কুচেরেনা দেশটির তাস বার্তা সংস্থাকে বলেন, ‘আজ স্নোডেনকে সীমাহীন মেয়াদ পর্যন্ত রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।‘ কুচেরেনা বলেন, গত এপ্রিলে স্নোডেন এই আবেদন জমা দেন। তবে করোনাভাইরাসের মহামারি এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তা বিবেচনায় বেশি সময় নিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ। ওই আইনজীবী জানান, ২০১৯ সালে রাশিয়ার অভিবাসন আইনে পরিবর্তন আনার কারণে স্নোডেন স্থায়ী বসবাসের অনুমতি পেলেন। তবে এই মুহূর্তে তিনি রুশ নাগরিকত্বের জন্য আবেদন করার কথা বিবেচনা করছেন না বলেও জানান।

রাশিয়ায় খুব স্বাভাবিক জীবনযাপন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ সরকারের নীতি নিয়ে তিনি খুব কমই সমালোচনা করেন। গত বছর যুক্তরাষ্ট্রে ফেরার আগ্রহ প্রকাশ করে স্নোডেন বলেছিলেন, ন্যায় বিচারের নিশ্চয়তা পেলে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন তিনি।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
সর্বশেষ খবর
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম