চলে গেলেন স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২০, ২৩:৪৮আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:৩১

দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। রবিবার (২৫ অক্টোবর) সিউলে তার মৃত্যু হয় বলে কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলে গেলেন স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন

১৯৩৮ সালে স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠা করেন লি কুন হির বাবা লি বিয়ুং চুল। লি ছিলেন তার বাবার তৃতীয় সন্তান। ১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন লি। বাবার মৃত্যুর পর স্যামসাংয়ের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। তার হাত ধরে স্যামসাং অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। বিমা থেকে নৌপরিবহনসহ বিভিন্ন খাতে বাণিজ্য বিস্তৃত করে।

লি’র জীবনকালে স্যামসাং ইলেক্ট্রনিক্স বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বস-এর মতে, তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের মূল্য প্রায় ২১০০ কোটি ডলার।

১৯৯৩ সালে কর্মীদের একটি কথা বলে বিখ্যাত হন লি। তিনি বলেছিলেন, ‘আসুন স্ত্রী ও সন্তান ছাড়া সবকিছু পাল্টে ফেলি’। এরপর কোম্পানিটি তাদের মোবাইল ফোন মজুত জ্বালিয়ে দেয়। এই মজুতে ছিল দেড় লাখ হ্যান্ডসেট।

২০১‌৭ সালে একটি হার্ট অ্যাটাকের পর থেকেই চিকিৎসাধীন ছিলেন লি। স্যামসাংয়ের বিবৃতিতে বলা হয়েছে, লি’র মৃত্যুর সময় তার ছেলে এবং কোম্পানির বর্তমান ভাইস চেয়ারম্যান লি জায়ে-ইয়ংসহ পরিবারের অন্য সদস্যরা তার পাশে ছিলেন।

এতে বলা হয়েছে, তার পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের প্রতি আমাদের গভীর সহানুভূতি। তার উত্তরাধিকার চিরস্থায়ী হবে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি, চীনের বুলেট ট্রেনের বিশ্বরেকর্ড
যন্তর মন্তর সিজন ২ শিগগিরই আসছে: সিজেপির দীপকে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
আবারও বাড়লো স্বর্ণের দাম, এখন ভরি কত?
আবারও বাড়লো স্বর্ণের দাম, এখন ভরি কত?
লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত: ছাত্রদল নেতা
লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত: ছাত্রদল নেতা
মানবাধিকার নিয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’, সরব ইরান
মানবাধিকার নিয়ে ফ্রান্সের ‘ভণ্ডামি’, সরব ইরান
সর্বাধিক পঠিত
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ