ইন্দোনেশিয়াকে সহযোগিতার নতুন পথ খুঁজবে যুক্তরাষ্ট্র: পম্পেও

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ১১:৪৮আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১১:৫১

দক্ষিণ চীন সাগরে চীনের ‌‘বেআইনি’ দাবি প্রত্যাখ্যান করে নিজের পানিসীমা সুরক্ষার জাকার্তার প্রচেষ্টাকে সম্মান করে যুক্তরাষ্ট্র। ফলে সেখানে ইন্দোনেশিয়াকে সহযোগিতার নতুন পথ খুঁজবে ওয়াশিংটন। পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইন্দোনেশিয়া গিয়ে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মাইক পম্পেও

সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি-র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পম্পেও। এ সময় তিনি দক্ষিণ চীন সাগরের নাটুনা দ্বীপপুঞ্জের নিকটবর্তী পানিসীমায় নিজের সার্বভৌমত্ব রক্ষার জাকার্তার সিদ্ধান্তকে স্বাগত জানান। চীন সাগরের এই অঞ্চলটিরও মালিকানা দাবি করে থাকে।

এদিনের সংবাদ সম্মেলনে নাটুনা দ্বীপপুঞ্জের নিকটবর্তী পানিসীমায় চীনের দাবিকে বেআইনি হিসেবে আখ্যায়িত করেন পম্পেও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রপথের নিরাপত্তা বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক রুটগুলোকে সুরক্ষিত রাখে। আমি সামুদ্রপথের সুরক্ষা নিশ্চিতকল্পে নতুন উপায়ে  ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা করার অপেক্ষায় রয়েছি।

এমন সময়ে পম্পেও ইন্দোনেশিয়া সফর করলেন, যার কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গোয়েন্দা বিমানকে নিজ দেশে অবতরণের অনুমতি দিয়ে অস্বীকৃতি জানায় জাকার্তা। ওই গোয়েন্দা বিমানগুলো ছিল প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের পি-৮ পোসেইডন মেরিটাইম সার্ভেইলেন্স প্লেন। এই বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে জাকার্তা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো যুক্তরাষ্ট্রের ওই আহ্বান প্রত্যাখ্যানের আগে বিষয়টি নিয়ে জাকার্তার উচ্চ পর্যায়ে দফায় দফায় যোগাযোগ করেন মার্কিন কর্মকর্তারা। ফলে দৃশ্যত উচ্চ পর্যায়ের এসব যোগাযোগ কোনও কাজে আসেনি।

এর আগে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরেও চীনের বিরুদ্ধে তোপ দাগেন পম্পেও। মূলত বেইজিং-এর প্রভাব মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন নির্বাচনে আগ মুহূর্তে এশিয়ার দেশগুলোতে তার এ সফর।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বাস্তবতায় এশিয়ার দেশগুলোকে নিজের পাশে পেতে চায় ওয়াশিংটন। এজন্য এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র‍: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
১০০ ডলারের পথে তেলের দাম
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি