সিরিয়ার জন্য ১ মিলিয়ন ডলার দান করলেন ব্রিটিশ অভিনেতা ব্যারন

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ০৮:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০৯:১৪

ব্রিটিশ কৌতুক অভিনেতা সাচা ব্যারন কোহেন ও তার অস্ট্রেলিয়ান স্ত্রী হলিউড অভিনেত্রী ইসলা ফিশার সিরিয়ার দুটি দাতব্য প্রতিষ্ঠানকে ১ মিলিয়ন ডলার দান করেছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানা গেছে।

এ দম্পতি উত্তর সিরিয়ায় হাম রোগের হাত থেকে শিশুদের প্রতিষেধক দিতে ৫ লাখ ডলার দিয়েছেন।  যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পরিচালিত আন্তর্জাতিক উদ্ধার কমিটিকেও সম পরিমাণ অর্থ দান করেছেন। এ তহবিল সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয় ও স্যানিটেশনে ব্যয় করা হবে।

সাচা ব্যারন কোহেন নব্বই দশকের শেষ দিকে কমিক চরিত্র আলি জি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। কাজাক সাংবাদিক বোরাট সাগদিয়েভ ব্যঙ্গ চরিত্রে অভিনয়ের জন্যও তিনি পরিচিত।

সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে ২০১১ সাল থেকে বিদ্রোহের পর এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। আরও প্রায় ১১ মিলিয়ন লোক গৃহহারা হয়েছে।

মিলিব্যান্ড জানান, যারা আটকা পড়ে আছেন তারা ‘সন্ত্রাসের শিকার’। তিনি বলেন, সাচা ও ইসলার এ দান মানবতার বড় প্রকাশ এবং ভুক্তভোগীদের জন্য কিছু করার চ্যালেঞ্জ। আমি আশা করি বড়দিন ও নিউ ইয়ারের সময়ে যারা ভিন্ন কিছু করতে চান তাদের এটা একটা উদাহরণ।

সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন ফরসিথ জানান, সিরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং হামের মতো শিশুদের প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। এতে হুমকির পড়েছে লাখো সিরিয়ান শিশুর জীবন।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি