ভেঙে পড়লো স্পেস-এক্সের রকেট

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১১:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১১:২৫

রকেটে করে মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা স্পেস-এক্স-এর। কিন্তু সেই রকেটের পরীক্ষা সফল হলো না। ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিং-এর সময় আগুন লেগে এটি ভেঙে পড়ে। রকেটটি সব মিলিয়ে সাড়ে ছয় মিনিট চালু ছিল। ভেঙে পড়লো স্পেস-এক্সের রকেট

স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এলোন মাস্ক টুইট করে জানিয়েছেন, পরীক্ষা সফল। তবে নামার সময় গতিবেগ খুব বেশি ছিল। তা হয়েছিল ফুয়েল ট্যাঙ্কে লো প্রেসারের জন্য। প্রয়োজনীয় সব তথ্য আমার টিম পেয়ে গেছে।

রকেটটি আট মাইল বা ১৩ কিলোমিটার উপরে উঠেছিল। গতবারের প্রয়াসের তুলনায় ১০০ গুণ বেশি উচ্চতায় পৌঁছতে পেরেছে স্পেস-এক্সের রকেট। গত মঙ্গলবার টেক্সাসে রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ সময়ে বন্ধ রাখা হয়।

এই রকেটের উৎক্ষেপণ নিয়ে যথেষ্ট কৌতুহল ছিল। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে রকেটটি বানানো হয়েছিল। সেটা ছিল ১৬০ ফুট লম্বা। তাতে র‍্যাপ্টর ইঞ্জিন ছিল। ল্যান্ডিং প্যাডে ছড়িয়ে আছে তার টুকরোগুলো। আগুন লাগার পর বিস্ফোরণ হয় এবং রকেট টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে।

অ্যামাজনের সিইও ও ব্লু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা বিষয়টি জানেন, তারা বুঝবেন, এই পরীক্ষার পেছনে কর্মীরা কতটা খেটেছেন। তারা প্রশংসনীয় কাজ করেছেন।

গত মাসেই স্পেস-এক্স নাসার জন্য একটি মহাকাশকেন্দ্র স্থাপন করেছে। তাছাড়া ফ্লোরিডার মহাকাশকেন্দ্র থেকে তাদের মানুষসহ দ্বিতীয় ফ্লাইটও ছেড়েছে। এবার তাদের লক্ষ্য মঙ্গলগ্রহে মানুষ পাঠানো। সেজন্য ৩৯৪ ফুটের রকেট স্ট্যান্ড তৈরি করেছে তারা।

মাস্ক জানিয়েছেন, ছয় বছরের মধ্যে মঙ্গলে মানুষ নামবে। যদি ভাগ্য প্রসন্ন থাকে তা হলে চার বছরের মধ্যেই নামবে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
সর্বশেষ খবর
ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ভারতের তিন নাগরিক ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাতের কবজি বিচ্ছিন্ন করলেন প্রেমিক
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাতের কবজি বিচ্ছিন্ন করলেন প্রেমিক
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?