ট্রাম্পের টুইটে লাইক-কমেন্ট সাময়িক বন্ধ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:৫২

একের পর এক ভিত্তিহীন দাবির পর বেশ কয়েকবার সতর্ক করার পরও নিজের অবস্থানে অনড় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিছুতেই নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন তিনি। বরং টুইটারে  ক্রমাগত নিজের জয়, নির্বাচনে জালিয়াতির তত্ত্ব তুলে ধরছিলেন তিনি। সেই ‘অপরাধে’ আগেই তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। এবার আরও কড়া পদক্ষেপ নিলো ক্ষুদে ব্লগ সাইটটি।

ডোনাল্ড ট্রাম্প

খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোকে লাইক ও রিটুইট করার সুযোগ বন্ধ করে দিয়েছে টুইটার। এমনকী, টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। সার্চ করলেও টুইটগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইক বা রিটুইট করতে গেলে টুইটারের পক্ষ থেকে সতর্কবার্তা ভেসে উঠছে।

যদিও টুইটারের দাবি, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের খুব বেশিদিন বাকি নেই। ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। কিন্তু এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন ভোট বাতিলের আবেদন খারিজ হওয়ায়। পরে আদালতের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। টুইটারে লিখেছেন, ‘বৃহত্তম নির্বাচনি জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য’। ট্রাম্পের এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে। সূত্র: ভ্যারাইটি

/এএ/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর