জর্ডানের সীমান্তে সিরিয়া-রাশিয়ার যৌথ হামলা

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:২৪
image

সিরিয়ার শেক মাস্কিন অঞ্চল  জর্ডানের সীমান্তে  রাশিয়ার যুদ্ধ বিমানের সহায়তা নিয়ে হামলা চালিয়েছে সিরিয়ার সরকারী বাহিনী। বিদ্রোহী এবং স্থানীয় সূত্র বুধবারের ওই সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছে।  
পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার বিমান হামলা। দক্ষিণাঞ্চলীয় দিরা প্রদেশের নিয়ন্ত্রণ পেতে হলে শেখ মাস্কিন দখল করা সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
বিদ্রোহীদের নেতা আবু আলা আল-হাউরানি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘সেনাবাহিনী এগিয়ে আসছে। রাশিয়ান বিমান অবিরাম হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আমাদের ওপর ৪০টিরও বেশি হামলা হয়েছে।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রাশিয়ান সেনা প্রবেশের পর সিরিয়া সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে এটাই প্রথম আঘাত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিদ্রোহীরা আল-কায়েদা দ্বারা প্রভাবিত। সূত্র: আল জাজিরা
/ইউআর/বিএ/   

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি