বিপন্ন শরণার্থীদের অনন্য মানবতা

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৬:৫২

যুক্তরাজ্যের দুর্গতদের সহায়তায় সিরীয় শরণার্থীরা গৃহযুদ্ধের কবলে পড়ে বিপন্ন মানবতার শিকার এক দল সিরীয় শরণার্থী এগিয়ে এসেছেন যুক্তরাজ্যে বন্যায় বিপন্ন মানুষদের সেবায়। স্থাপন করে চলেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত।
প্রচণ্ড ঝড়ের পর সৃষ্ট বন্যায় গেল কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল। বিদ্যুৎ আর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। মঙ্গলবার নর্থ ইয়র্কশায়ারের ৩’শ বছরের পুরনো ব্রিজটি ভেঙে পড়লে সঙ্কট আরও ঘনীভূত হয়। আর তা দেখে মঙ্গলবার থেকেই সেখানকার লোকজনের সহায়তায় নেমে পড়েন ম্যানচেস্টারভিত্তিক শরণার্থী সংগঠন রিথিংক রিবিল্ড সোসাইটির সদস্যরা। বন্যার পানি ঠেকাতে রোচডেল শহরসহ আশপাশের এলাকায় বালুভর্তি বস্তা সরবরাহ করেছে দলটি।
ওই সংগঠনের সদস্যদের একজন ৩৫ বছর বয়সী ইয়াসির আল জাসেম। গত মে মাসে যুক্তরাজ্যে পৌঁছান তিনি। তিনি জানান, ম্যানচেস্টারের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তিনি এ সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার তাড়না বোধ করেছেন।
ইয়াসির বলেন,‘আমরা টিভিতে বন্যা দুর্গতদের ছবি দেখেছি এবং তারপরই তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। ম্যানচেস্টারের বাসিন্দারা আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেন। আর তাই আমরা চাই তাদেরও সহায়তা করতে।’ সূত্র: হাফিংটন পোস্ট
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি