ইরান-সৌদি সম্পর্কোন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ০৪:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০৪:২৪

ইরান-সৌদি সম্পর্কোন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার ইরানের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েনের অবসান চেয়ে, সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এ কথা জানিয়েছে।
ওই কর্মকর্তা স্পুটনিককে বলেন, ‘ইরান এবং সৌদি আরব দুটি দেশই রাশিয়ার অকৃত্রিম বন্ধু। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক তেলের বাজারে এই দুই শক্তিশালী মুসলিম দেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।’ ওই কর্মকর্তা জানান, সে কারণেই দুই পক্ষ চাইলে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি। মধ্যস্ততা করতে পারলে রাশিয়া  খুশি হবে বলেও জানান ওই কর্মকর্তা।
ভিয়েনায় সিরিয়া ইস্যুতে হওয়া আলোচনার উদাহরণ টেনে ওই কর্মকর্তা বলেন, রাশিয়া চায় সৌদি আরব এবং ইরানও একই পথে হাঁটুক।
নিবার সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দু’দেশের মধ্যকার বৈরী সম্পর্ক আরও বৈরীতায় রূপ নেয়। রবিবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। সোমবার এরই ধারাবাহিকতায় তারা বাণিজ্যিক সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দেয়। সৌদি আরবের ধারাবাহিকতায় বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি