‘পুতিনের দুর্নীতির’ প্রমাণ চাইলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ২০:৩৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২০:৪২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কাছে প্রমাণ চেয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ পুতিনকে দুর্নীতিবাজ হিসেবে মনে করে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কাছে বিষয়টিকে পুরাই বানোয়াট হিসেবে উল্লেখ করেছেন। অবশ্য দুর্নীতির বিষয়ে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন পুতিন এবং ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মস্কোতে পেসকভ সাংবাদিকদের বলেন, যদি এটা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মন্তব্য না হয় তাহলে এটি আরেকটি দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ। যদি এটা যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগ হয় তাহলে এটা স্পষ্ট এর পেছনে কারা রয়েছেন।
অভিযোগ যদি ভিত্তিহীন না হয় তাহলে দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন বলে জানান তিনি।
বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়াদির দেখভাল করেন অ্যাডাম সাবিন। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট যে দুর্নীতিবাজ মার্কিন সরকার এটা বহু বছর ধরেই জানে।

অ্যাডাম সাবিন বলেন, আমরা তাকে দেখেছি তার বন্ধু, ঘনিষ্ঠ সহযোগী এবং যাদেরকে আদতে তিনি বন্ধু মনে করেন না তাদেরকেও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সম্পদশালী করে দিতে। জ্বালানি খাতসহ রাষ্ট্রীয় অন্যান্য ক্ষেত্রে নিজের লোকজনকেই কাজ পাইয়ে দেন তিনি। আমার কাছে এটা দুর্নীতির একটা চিত্র। যুক্তরাষ্ট্র সরকার মনে করে বিদ্যুৎ খাতে পুতিনের গোপন বিনিয়োগ রয়েছে।

এরইমধ্যে পুতিনের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে সরাসরি দুর্নীতির দায়ে তাকে অভিযুক্ত করার ঘটনা এটাই প্রথম। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি