রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা ভঙ্গের অভিযোগ তুরস্কের

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ২২:৫২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২২:৫২

রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা ভঙ্গের অভিযোগ এনেছে তুরস্ক। এ ঘটনায় রাজধানী আংকারাতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাশিয়ার এসইউ-৩৪ যুদ্ধ বিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। রুশ বিমানটি ইংরেজি ও রুশ ভাষায় করা সতর্কতা অগ্রাহ্য করে আকাশসীমা ভঙ্গ করে।

গত নভেম্বরে সিরিয়া সীমান্তে আকাশসীমা ভঙ্গের অভিযোগে রুশ যুদ্ধবিমানকে ভূপাতিত করার ঘটনায় আংকারা ও মস্কোর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট বাগযুদ্ধে জড়িয়ে পড়েন।

গত সেপ্টেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের সমর্থনে আইএস ঘাঁটিতে বিমান হামলা শুরু করে রাশিয়া। তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘোর বিরোধী।

/এএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি