সিরিয়ার অবরুদ্ধ এলাকায় ত্রাণ সরবরাহের অনুমোদন

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩১
image

সিরিয়ার বাশার আল আসাদ সরকার সংঘর্ষে অবরুদ্ধ সাতটি এলাকায় জাতিসংঘের ত্রাণ সরবরাহের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার দামেস্কে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দ্যে মিস্তুরার সঙ্গে বৈঠকে মানবিক সহায়তায় সম্মতি দেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

ভয়াবহ খাদ্য সঙ্কটে থাকা অবরুদ্ধ মাদায়াতেও ত্রাণ পৌঁছে দেওয়া হবে

জাতিসংঘের মুখপাত্র ফারহান হকের বরাতে বিবিসি জানায়, যত দ্রুত সম্ভব ভয়াবহ খাদ্য সঙ্কটে থাকা মাদায়া, ইদলিব প্রদেশ এবং রাজধানী দামেস্ক আর তার আশপাশের দুর্গত এলাকাগুলোতে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। জাতিসংঘের হিসেবে অবরুদ্ধ এলাকাগুলোয় খাদ্যের মারাত্মক সংকটে রয়েছে অন্তত পাঁচ লাখ মানুষ। খাবারের অভাবে মৃত্যুও হয়েছে অনেকের।

গত সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক বৈঠকে সিরিয়ার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চলমান সংঘর্ষে বিরতি নিশ্চিত করার বিষয়ে একমত হয় বিশ্বশক্তিগুলো। কিন্তু তারপরও স্কুল ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তবে ওই সংঘাত বিরতি চুক্তি চলতি সপ্তাহে কার্যকর হওয়ায়, ত্রাণ পাঠানোর অনুমোদন দিলো সিরিয়া। তবে সংঘাত বিরতির আওতায় নেই আইএস ও আল কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো।

যেসব এলাকায় মানবিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে

উল্লেখ্য, জাতিসংঘের হিসেবে সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। ঘরহারা হয়েছেন এক কোটিরও বেশি নাগরিক। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি